• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Headline
পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন ভূমি সেবায় দালাল ও হয়রানি মুক্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করছেন রিনাত ফৌজিয়া

সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান এর গভীর শ্রদ্ধা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৫ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদানের কথা স্মরণ করেছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর), সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ২১ নভেম্বর, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের, এই দিনে, মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক জনগণও কাঁধে কাঁধ মিলিয়ে এ আক্রমণে অংশ নেন। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে লড়াই নতুন মাত্রা লাভ করে।

তিনি বলেন, বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসের একটি অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক ঘটনা।

সশস্ত্র বাহিনীকে জাতির গর্বিত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য এবং সংকল্পবদ্ধ শৃঙ্খলার মধ্য দিয়ে এ বাহিনী গড়ে উঠেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের অসীম সাহসিকতা ইতিহাসের উজ্জ্বল অধ্যায় হয়ে রয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিশ্বশান্তি রক্ষায় তাদের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সততা, দক্ষতা ও কর্মক্ষমতার কারণে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সদস্যরা বিশ্বব্যাপী প্রশংসিত। শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষ অবস্থানে থাকা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়।

প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন জাতীয় সংকটেও সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের যেকোনো দুর্যোগে বাহিনীর সদস্যদের বলিষ্ঠ ভূমিকা তাদের জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে। ভবিষ্যতেও এ অবদান অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের প্রসঙ্গে বাণীতে প্রধানমন্ত্রী বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাহিনীকে সুশৃঙ্খল, ক্ষিপ্র, সদা তৎপর ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন। পাশাপাশি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলেও বাহিনীর আধুনিকায়ন অব্যাহত ছিল। উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকারও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।

সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী বিভিন্ন শক্তি বিভিন্ন সময়ে এ বাহিনীর ভাবমূর্তি নষ্টের চেষ্টা করেছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সশস্ত্র বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি, ২০২৪ সালের, ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল।

বাণীর শেষাংশে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ দেশমাতৃকার স্বার্থে প্রাণ দেয়া সশস্ত্র বাহিনীর সব বীর সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তারা হলেন, বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, ইঞ্জিন রুম আর্টিফিসার রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ও ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ।

সবশেষে সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে, সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা