• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Headline
এসপির নেতৃত্বে নরসিংহপুরে মাদক স্পটে অভিযান, ৪২ মাদকসেবী গ্রেফতার স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান

ছেংগারচর পৌর নির্বাচনে মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীন খোকনের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক / ১২৮ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীন খোকন ব্যাপক গণসংযোগ করেন।

রবিবার (৩১ মে) বিকেলে ছেংগারচর পৌর এলাকার জীবগাঁও, পাঁচগাছিয়া, নিজ ছেংগারচর ও মানিকেরকান্দি’সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। এসময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, তরুণ প্রজন্ম ও পথচারীদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

গণসংযোগকালে সারোয়ারুল আবেদীন খোকন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। তিনি বিভিন্ন দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন। স্থানীয়রা আগ্রহের সঙ্গে তার বক্তব্য শোনেন এবং উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মতামত বিনিময় করেন।

গণসংযোগে সারোয়ারুল আবেদীন খোকন বলেন,
“আমি একটি আধুনিক, পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও নাগরিকবান্ধব ছেংগারচর পৌরসভা গড়ে তুলতে চাই। পৌরবাসীর প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা সাজানো হয়েছে।”

তিনি আরও বলেন, পৌর এলাকার সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, সুপেয় পানির নিশ্চয়তা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি, তরুণদের কর্মসংস্থান ও খেলাধুলার সুযোগ বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন তিনি। পাশাপাশি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনসম্পৃক্ত পৌর প্রশাসন গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

প্রযুক্তিনির্ভর ও কার্যকর পৌর ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন সম্ভাব্য এই মেয়র প্রার্থী।

গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় অনেকেই জানান, দীর্ঘদিন পর কোনো সম্ভাব্য প্রার্থীকে সরাসরি মানুষের কাছে এসে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরতে দেখা গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।

সারোয়ারুল আবেদীন খোকন ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সম্মানিত সদস্য। ২০১৬ সালে অনুষ্ঠিত ছেংগারচর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ছিলেন।

এসময় পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা