• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Headline
স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নাসিক নির্বাচন ঘিরে আলোচনায় শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব

ঈদুল আজহার আনন্দ সহকর্মীদের সঙ্গে ভাগাভাগি করলেন এসপি মিজানুর রহমান মুন্সী

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহার আনন্দঘন পরিবেশে সহকর্মীদের সঙ্গে নামাজ আদায়, শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

বৃহস্পতিবার ২৮ মে সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন ইউনিটের সর্বস্তরের পুলিশ সদস্যদের সঙ্গে জামাতে অংশ নেন এসপি। নামাজ শেষে তিনি সব পদমর্যাদার পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

পরে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুলিশ সুপার সব স্তরের সদস্যদের সঙ্গে প্রীতিভোজে অংশ নেন। এতে জেলা পুলিশের ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় হয়।

এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী উপস্থিত সবার উদ্দেশে বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। পুলিশ পরিবারের প্রতিটি সদস্যের নিরলস পরিশ্রমে জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। উৎসবের দিনেও দায়িত্বে থাকা সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ। সবাইকে পরিবারের মতো একসঙ্গে ঈদ উদযাপন করতে পেরে আমি আনন্দিত। নাগরিক সেবায় আমরা যেন আরও ঐক্যবদ্ধভাবে কাজ করি।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা