• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
Headline
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের  শ্রদ্ধাঞ্জলি হাজীগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের মানোন্নয়নে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ডিসির অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী অসহায় স্বপ্না বেগমে কে স্বাবলম্বী করতে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের আয়োজন প্রতিযোগি বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক উৎসব

চট্টগ্রামে সকল প্রকার সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক / ৭৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

চট্টগ্রামে সকল প্রকার সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ

 

চট্টগ্রাম মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ সোমবার (১৮ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নগরীর জিইসি মোড় হতে দেওয়ান হাট পর্যন্ত প্রধান সড়ক ও এর আশপাশের এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আজ সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জিইসি মোড় থেকে দেওয়ান হাট পর্যন্ত প্রধান সড়ক ও পার্শ্ববর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, আজ ১৮ মে ২০২৬ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত এলাকায় যেকোনো ধরনের গণজমায়েত, মিছিল, মিটিং বা সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

একই সাথে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্য করলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনস্বার্থে জারিকৃত এই নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার জন্য সিএমপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা