• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

ওয়ার্ড কমিশনার নির্বাচন নিয়ে অপপ্রচার: গুজবে কান না দেওয়ার আহ্বান মোজাম্মেল হক খোকনের

নিজস্ব প্রতিবেদক / ৮১ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

ওয়ার্ড কমিশনার নির্বাচন নিয়ে অপপ্রচার: গুজবে কান না দেওয়ার আহ্বান মোজাম্মেল হক খোকনের

মতলব পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচারের অভিযোগ উঠেছে।

সম্প্রতি বিভিন্ন ফেসবুক আইডি থেকে মোজাম্মেল হক খোকনের ছবি ব্যবহার করে তাকে মতলব পৌরসভার ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালানো হচ্ছে বলে জানা গেছে। তবে বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।

মোজাম্মেল হক খোকন বলেন, “আমি বর্তমানে মতলব পৌরসভার কোনো ওয়ার্ড কমিশনার নির্বাচনে অংশগ্রহণের চিন্তা করছি না। একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ছবি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। জনগণকে এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। এ ধরনের মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।

এদিকে স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নানা আলোচনা সৃষ্টি হয়েছে। সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা