• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
Headline
বিকল্প রাজনীতির কথা ভেবেছিলেন ডা. বি. চৌধুরী : ওবায়দুর রহমান গজারিয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন ও মতবিনিময় সভা ফতুল্লায় অনা মেম্বারের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দন্ত চিকিৎসা ও টুথপেস্ট-ব্রাশ বিতরণ ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ রিজার্ভ আরও বাড়ল বাগমারা’র স্বাস্থ্য কমপ্লেক্স অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছেন নারায়ণগঞ্জ ‘খ সার্কেলে’ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৭ প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা মতলব উত্তরে স্কুলছাত্রীদের ইভটিজিং ও মারধরের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরের সফরসূচি প্রকাশ

নারায়ণগঞ্জ ‘খ সার্কেলে’ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নারায়ণগঞ্জ ‘খ সার্কেলে’ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান

নারায়ণগঞ্জ জেলার ‘খ সার্কেল’-এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন দীপংকর ঘোষ। তিনি ৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে নিজ কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন।

বধবার (০৬ মে) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি মাগুরা সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তার বাড়ি চাঁদপুর জেলায়।

যোগদানের পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বন্দর ও সোনারগাঁও থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়।

নতুন এই দায়িত্বে দীপংকর ঘোষের অভিজ্ঞতা ও দক্ষতা এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা