• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলে মতলবের ৫ ছাত্রনেতা

নিজস্ব প্রতিবেদক / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচ ছাত্রনেতা গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন ধরে রাজধানীকেন্দ্রিক ছাত্ররাজনীতিতে সক্রিয় এসব নেতার অন্তর্ভুক্তিকে সংগঠনের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।

নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন মতলব উত্তরের ষাটনল গ্রামের মেহেদী হাসান রাফি, নাইমুর রহমান শাহীন এবং কলাকান্দা গ্রামের রুবেল হোসেন। এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ষাটনলের ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন এবং সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন ফরাজীকান্দি ইউনিয়নের সরদারকান্দি গ্রামের মো. আব্দুল আজিজ।

দীর্ঘদিন ধরে তারা ঢাকায় ছাত্রদলের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থেকে বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বিভিন্ন আন্দোলন-সংগ্রামে, বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে তাদের সক্রিয় ভূমিকা কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসে।

এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মো. সালাহউদ্দিন আহমেদকে সভাপতি এবং মাহফুজুর রহমান লিপকনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

ছাত্রদল সংশ্লিষ্টরা জানান, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সংগঠনকে আরও কার্যকর, গতিশীল ও সাংগঠনিকভাবে সুসংহত করতে এ কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত নেতারা তৃণমূল থেকে শুরু করে মহানগরজুড়ে ছাত্রদলের কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা