• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Headline
ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা আহত সাংবাদিক সোনালীকে দেখতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের প্রতিনিধি, আর্থিক সহায়তা প্রদান সহ দ্রুত সুস্থতা কামনা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ: মোতায়েন ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক গাছ ভেঙে পড়ল ঘরের ওপর, চাপা পড়ে স্কুলছাত্রের মৃত্যু নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গাজী মো. রেহান উদ্দিন ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মো. তাজুল ইসলাম গাজী ষাটনল ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান বিলাস পবিত্র ঈদুল আজহার উপলক্ষে ফতেপুর পশ্চিম ইউনিয়নবাসীকে ইঞ্জি. হাবিবুর রহমানের শুভেচ্ছা ছেংগারচর পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন গোলাম কিবরিয়া খান বাবু

নিজস্ব অর্থায়নে সংস্কার দুর্ভোগ থেকে স্বস্তি পেল এলাকাবাসী

মনিরুল ইসলাম মনির / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর এলাকায় দীর্ঘদিনের অবহেলায় চলাচলের অনুপযোগী হয়ে পড়া একটি গুরুত্বপূর্ণ সড়ক স্থানীয় যুব সমাজের উদ্যোগে মেরামত করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকালে সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, গাজীপুর থেকে নবুরকান্দি যাওয়ার পথে রহিমার বাড়ি থেকে চেয়ারম্যান বাড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়। ফলে বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সম্প্রতি কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে রাস্তাটির অবস্থা আরও খারাপ হয়ে পড়ে এবং এটি প্রায় সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে যায়। এমন পরিস্থিতিতে এলাকার যুব সমাজ এগিয়ে আসে। তারা নিজস্ব অর্থায়নে রাস্তাটির গর্তগুলোতে ইটের খোয়া ও বালু ফেলে সাময়িকভাবে চলাচলের উপযোগী করে তোলে।
এই উদ্যোগে নেতৃত্ব দেন ফতেপুর পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. মকশেদ আলী। তার সঙ্গে ছিলেন শ্রমিকদল নেতা আমিনুল হক মিজি, জাহাঙ্গীর কাজী, নাজমুল মোল্লা, শরীফ প্রধান, মোস্তফা মাঝি ও সেলিম মোল্লা। তারা সম্মিলিতভাবে প্রায় ৩৫ হাজার টাকা ব্যয় করে রাস্তাটি সংস্কার করেন।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কটি মেরামতের ফলে এখন চলাচলে স্বস্তি ফিরেছে। বিশেষ করে শিক্ষার্থীরা নির্বিঘ্নে বিদ্যালয়ে যেতে পারছে।
স্থানীয়দের মতে, যুব সমাজের এই মানবিক ও স্বতঃস্ফূর্ত উদ্যোগ ইতোমধ্যেই পুরো উপজেলায় প্রশংসিত হয়েছে। তারা দ্রুত স্থায়ীভাবে সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা