• বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
Headline
অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন ঈদ উপলক্ষ্যে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-মার্কেট ডিএনসিসির ২০২২ সালে নেয়া প্রকল্প শেষ হয়নি আজও গাছে গাছে ঝুলছে লাল টুকটুকে লিচু, জমে উঠেছে বেচাকেনা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে ব্লক শনাক্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি’র সাথে শাহানাজ জামানের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি’র সাথে শাহানাজ জামানের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হেলাল উদ্দিন ফতেপুর পশ্চিম ইউনিয়নকে মাদকমুক্ত গড়তে চেয়ারম্যান হতে চান এম ইলিয়াছ আলী

নারায়ণগঞ্জে অভিযানের সময় র‌্যাবের ওপর হামলা, আহত ৩

নিজস্ব প্রতিবেদক / ৬ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় পুলিশের বিশেষায়িত ইউনিট র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে বাহিনীটির অন্তত তিন সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে বোয়ালিয়া খাল এলাকায় অভিযানে গেলে হামলা চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

দুপুর আড়াইটার দিকে মুঠোফোনে তিনি বলেন, “কীভাবে, কারা এই হামলা চালিয়েছে, তা বিস্তারিত পরে জানানো হবে।”

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, “হামলার ঘটনায় তিন জন র‍্যাব সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে এবং বাকি দুজন নারায়ণগঞ্জেই চিকিৎসা নিচ্ছেন।”

বিস্তারিত জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, “র‍্যাব আলাদা একটি সংস্থা। তারা সেখানে কি অভিযানে ছিল সেটা তারাই বলতে পারবে। এ বিষয়ে আমাদের তেমন কিছু জানা নেই।”

তবে, ঘটনাস্থলে বিপুল র‌্যাব সদস্যের পাশাপাশি পুলিশের একটি টিম ঘটনাস্থলে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা