• রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Headline
শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই ছেংগারচর পৌরসভা এগিয়ে নিতে হবে : উজ্জ্বল ফরাজী সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সির উদ্বোধন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মোহনপুরে দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর প্রগতি সংঘের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব সামনে রেখে বারদীতে প্রশাসনের বিশেষ আইন-শৃঙ্খলা সভা জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ৬নং ওয়ার্ড বিএনপির দোয়া ফরাজীকান্দি ইউপি নির্বাচনে আমির হোসেন আমুর সমর্থনে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই ছেংগারচর পৌরসভা এগিয়ে নিতে হবে : উজ্জ্বল ফরাজী

নিজস্ব প্রতিবেদক / ২৩ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

দেশের উন্নয়ন, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে একটি আধুনিক ও গণতান্ত্রিক ছেংগারচর পৌরসভা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল ফরাজী।

আলহাজ্ব ডঃ জালাল উদ্দিন সাহেব এর নির্দেশে ৩০মে শনিবার মহান স্বাধীনতা ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ছেংগারচর পৌরবাসীর পক্ষ থেকে ছেংগারচর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ উজ্জল ফরাজী আয়োজনে ছেংঙ্গারচরের পৌরসভার প্রতিটা ওয়ার্ডে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উজ্জ্বল ফরাজী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যে আদর্শ রেখে গেছেন, তা অনুসরণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।

জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে জিয়ার আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন তখনই সম্ভব, যখন গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে। জিয়াউর রহমানের আদর্শ ছিল জনগণ কেন্দ্রিক রাষ্ট্র গঠন, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। দেশের উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর আদর্শকে লালন করে একটি সুন্দর গণতান্ত্রিক ও আধুনিক দেশ গঠনে সবাইকে এগিয়ে যেতে হবে।

ছেংগারচর পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন আবির সঞ্চালনায়,আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি বোরহান ফরাজী, যুবদলের সদস্য সচিব আলম সরকার, পৌর যুবদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ ডালিম এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহারিয়ার কামাল।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর সরকার, যুবনেতা পলাশ সরকার, সাবেক সহ-সভাপতি টিপু সুলতান ফরাজী, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ছেংগাচর যুগ্ম আহ্বায়ক রাজন শিকদার,সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল ইসলাম সরকার, পৌর শ্রমিক দলের সহ-সভাপতি মহন ফরাজী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, সাবেক ছাত্রনেতা শিপন গাজী এবং ছাত্রদল নেতা মোহন, যুব নেতা সফিউল্লাহ লস্কর, খোরশেদ আলম ফরাজী, ফারুক ফরাজীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা