• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Headline
চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর উল্টো রথযাত্রা মহোৎসব-২০২৬ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান,রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি মো : রায়হান কবির

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ৬নং ওয়ার্ড বিএনপির দোয়া

নিজস্ব প্রতিবেদক / ৫২ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ৬নং ওয়ার্ড বিএনপির দোয়া

শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ ৬ নং ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া, আলোচনা সভা ও তবারক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০মে) বিকালে সিদ্ধিরগঞ্জ নাসিক ৬ নং ওয়ার্ডে এসো টার্মিনাল রোড এলাকায় ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মো.সালাউদ্দিন মিয়ার
সভাপতি এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম।
আরো উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহবায় মনির মল্লিক, মহানগর শ্রমিক দলের যুগ্ন আহবায়ক শামসুদ্দিন,
সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের আহবায়ক টি এস তোফা,দর্জি শ্রমিক দলের ওমর ফারুক, মহানগর তাঁতি দলের যুগ্ন আহবায়ক সেলিম,
হানিফ সরদার,নির্মাণ শ্রমিক দলের জাহাঙ্গীর মজুমদার, আজিম বেপারী, কম্পিউটার এমব্রয়ডারি শ্রমিক দলের রাসেল, মিঠু, সুজন,৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাবিব মণ্ডল, ৬নং ওয়ার্ড শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রব, ৬নং ওয়ার্ড জাসাসের সভাপতি জাবেদ ব্যাপারী, সাধারণ সম্পাদক ভাসানী, নুরুদ্দিন মিয়া, কাজী ওকিল, মুন্না প্রধান প্রমুখ।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে।

৬ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দিনব্যাপী নানা শোক ও রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা জিয়াউর রহমানের জীবন, রাজনৈতিক দর্শন, মহান মুক্তিযুদ্ধে তার অবদান এবং উৎপাদনমুখী অর্থনীতির ওপর আলোকপাত করে বক্তব্য দেন।

পরে জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা