• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
Headline
দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ জেলা প্রশাসনের সহযোগিতায় নারায়ণগঞ্জে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: একই সড়কে রথযাত্রা ও শোক মিছিল মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবা খেলায় উদ্বুদ্ধ করতে হবে বিল্লাল হোসেন রবিন আজ বিকালেই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, প্রস্তুতি সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে ২৬ জুলাই জেলা প্রশাসনের উদ্যোগে সকল সরকারি দপ্তরে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হবে বন্দর থানা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদে কমিটি গঠন, সভাপতি মহসীন, মাইনুদ্দিন সম্পাদক নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ উপকূলীয় জেলে পরিবারের জীবনমান উন্নয়ন ও দ্রুত ভাগ্য বদলাতে শিক্ষা ও আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব ডিসি  জাহিদের

লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব সামনে রেখে বারদীতে প্রশাসনের বিশেষ আইন-শৃঙ্খলা সভা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১৩৮ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী আশ্রমে প্রস্তুতিমূলক বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৩১ মে বেলা ১১টায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম প্রাঙ্গণের নাটমন্দিরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী । সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি। এ সময় জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, আশ্রমের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ  চৌধুরী  বলেন, লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব দেশ-বিদেশের লাখো ভক্তের মিলনমেলা। এ উৎসবকে ঘিরে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না হয়, সে জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। ভক্তদের নিরাপত্তা, যান চলাচল, চিকিৎসাসেবা ও আবাসন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, বারদী লোকনাথ আশ্রম আমাদের সোনারগাঁ তথা নারায়ণগঞ্জের গর্ব। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ আসে শান্তির খোঁজে। তিরোধান উৎসব নির্বিঘ্ন করতে আমরা স্থানীয় জনপ্রতিনিধিরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। ভক্তদের কোনো সমস্যা হলে তাৎক্ষণিক সমাধানে আমরা পাশে থাকব। এ উৎসব আমাদের অসাম্প্রদায়িক ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে।

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বারদী আশ্রম শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। উৎসব চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে। সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম ও মেডিকেল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা একটি শান্তিপূর্ণ উৎসব উপহার দিতে চাই।

সভায় আশ্রম কর্তৃপক্ষ জানায়, প্রতিবছরের মতো এবারও দেশ সহ ভারত, নেপালসহ বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থী উৎসবে যোগ দেবেন। প্রশাসনের পক্ষ থেকে ভক্তদের সার্বিক নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ১৯ তারিখে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব পালিত হয়। এবারের ১৩৬তম উৎসবকে ঘিরে ইতোমধ্যে বারদী আশ্রমে প্রস্তুতি শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা