• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

জলাতঙ্ক ভ্যাকসিনের সংকট নিরসনে এগিয়ে আসলেন প্রশাসক মামুন মাহমুদ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) দীর্ঘদিনের জলাতঙ্ক ভ্যাকসিনের তীব্র সংকট কাটাতে মানবিক সহায়তায় এগিয়ে এসেছে জেলা পরিষদ। জনস্বার্থ রক্ষায় এবং সাধারণ রোগীদের দুর্ভোগ কমাতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৫০০ ডোজ ভ্যাকসিন হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই জীবনরক্ষাকারী ভ্যাকসিনগুলো তুলে দেওয়া হয়। জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই ডোজগুলো হস্তান্তর করেন।

ভ্যাকসিন প্রদানকালে অধ্যাপক মামুন মাহমুদ জানান, ভিক্টোরিয়া হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধের ভ্যাকসিনের স্বল্পতার বিষয়টি তাদের নজরে এসেছিল। সাধারণ মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং ভ্যাকসিনের ঘাটতি পূরণে জেলা পরিষদের পক্ষ থেকে এই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সরবরাহের ফলে হাসপাতালে আসা রোগীদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমানসহ স্বাস্থ্য বিভাগ ও জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের এই উদ্যোগের ফলে এখন থেকে ভিক্টোরিয়া হাসপাতালে আসা কুকুরের কামড় বা জলাতঙ্ক ঝুঁকিতে থাকা রোগীরা সহজেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা