• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন

প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১২০ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় জেলার প্রতিটি উপজেলা থেকে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের দল অংশ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

২৪-৮-২৬ ইং সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. রায়হান কবির এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনুর রেজা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, নারায়ণগঞ্জ ডিএসবি’র ডিআইও-১ সাইফুল ইসলাম সবুজ, জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী ও সহকারী কমিশনার সুরাইয়া আশরাফী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় জানানো হয়, জেলার প্রতিটি উপজেলা থেকে মাধ্যমিক পর্যায় থেকে ১টি এবং কলেজ পর্যায় থেকে ১টি করে দল জেলা পর্যায়ের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতার নীতিমালা অনুযায়ী: অংশগ্রহণকারী খেলোয়াড়দের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
কোনো শিক্ষার্থী একাধিক প্রতিষ্ঠানের হয়ে খেলতে পারবে না।
অনুমোদিত তালিকার বাইরে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।

সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, প্রধানমন্ত্রী জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা তৃণমূল থেকে খেলোয়াড় বাছাইয়ের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। নারায়ণগঞ্জে খেলার প্রচুর সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছভাবে প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জেলা থেকে সেরা দল জাতীয় পর্বে পাঠানোই আমাদের লক্ষ্য। এজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় প্রতিযোগিতার ভেন্যু, বিচারক প্যানেল গঠন, প্রচার-প্রচারণা ও উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্রুত সময়ের মধ্যে উপজেলা পর্যায়ের বাছাইপর্ব শেষ করে জেলা পর্ব আয়োজনের নির্দেশ দেন জেলা প্রশাসক।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে একযোগে ‘প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা