• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Headline
চট্টগ্রাম কোতোয়ালী থানায় ওসি জায়েদ নুরের দায়িত্ব গ্রহণ মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মতলব উত্তরে বিদ্যুতিক শকে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন ধনাগোদা নদীর ভাঙনে হুমকিতে স্কুল অ্যান্ড কলেজ, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে : নুরুল হক সরকার মতলব উত্তরে প্রবাসীর বাড়িতে মধ্যরাতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ভৌগোলিক বিচ্ছিন্নতায় বিপর্যস্ত চরাঞ্চল, স্বতন্ত্র ইউনিয়নের দাবিতে সরব ৩০ হাজার মানুষ বিকল্প শিক্ষাধারা ও শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতা বৃদ্ধিতে আড়াইহাজারে কমিউনিটি ডায়ালগ

মঠবাড়িয়ায় এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ৬১ Time View
Update : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে মিজান হাওলাদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সঙ্গে বহনকৃত এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আজ বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃত মিজান পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের মোকসেদ উদ্দিনের ছেলে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মঠবাড়িয়া থানার এসআই ওসমান গনি, এসআই শাহাবুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ঝাউতলা নামক বাজার থেকে তাকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, এই মাদক উদ্ধারের ঘটনায় থানার এসআই ওসমান গণি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা