• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Headline
কুষ্টিয়ায় সাইবার ক্রাইম সেলের উদ্ধারকৃত ৩৫টি মোবাইল ফোন মালিকদের হাতে হস্তান্তর সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে অভিযানের সময় র‌্যাবের ওপর হামলা, আহত ৩ নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে : ওসি হাফিজুর রহমান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

থানা হাজতে মাদকসেবীর ‘আত্মহত্যা’

Reporter Name / ৩৮ Time View
Update : শনিবার, ২ জুন, ২০১৮

নোয়াখালীর সোনাইমুড়ী থানা হাজতে তাজুল ইসলাম তুষার (২৩) নামে এক মাদকসেবী গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ। শনিবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে।

তাজুল ইসলাম তুষার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের দুর্গাদৌলতপুর গ্রামের ইউপি সদস্য আবদুল মমিনের ছেলে।

সোনাইমুড়ী থানার ওসি নাসিম উদ্দিন জানান, মাদকসেবী তাজুল ইসলাম তুষারকে তার বাবা মমিন শনিবার রাত ১টার দিকে ৯ পিস ইয়াবাসহ পুলিশের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে রাতে থানায় একটি মামলাও হয় কিন্তু ভোর ৫টা থেকে ৬টার যেকোনো সময় তুষার থানা হাজতের ভেতর নিজের লুঙ্গি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরও জানান, বর্তমানে নিহতের মরদেহ থানায় আছে। এ বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের সঙ্গে আলাপ করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা