নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি ভূমি সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন এবং বিভিন্ন সেবা গ্রহীতাদের সঙ্গে আলাপ-আলোচনা করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক দালাল ও হয়রানিমুক্ত ভূমি সেবা প্রদানের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ভূমি অফিসে আসা কোনো সেবা গ্রহীতা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুত সেবা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি), নারায়ণগঞ্জ সদরসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।