• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

গঙ্গার পানি চুক্তি ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে পুরোনো অবস্থানেই অনড় ভারত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৯ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। অথচ চুক্তি নবায়ন কিংবা এ নিয়ে দুই দেশের আলোচনার অগ্রগতি সম্পর্কে নতুন কোনো তথ্য দিতে পারেনি ভারত। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘পলিটিক্যাল মাস্টার’ মন্তব্য নিয়েও আগের অবস্থানেই অনড় রয়েছে নয়াদিল্লি।

শুক্রবার (২০ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মুখপাত্র রণধীর জয়সোয়াল।

তারেক রহমানের মন্তব্যে ভারতের প্রতিক্রিয়া

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ ও অস্থিরতার পেছনে নয়াদিল্লিতে অবস্থান করা ‘পলিটিক্যাল মাস্টারদের’ ইন্ধন রয়েছে বলে সম্প্রতি মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাইলে জয়সোয়াল বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তোলার বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে। দুই দেশের অভিন্ন ইতিহাস ও জনগণের সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে এ সম্পর্ক এগিয়ে নিতে চায় নয়াদিল্লি। বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে তার কোনো মন্তব্য নেই বলেও জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

হাসিনার প্রত্যর্পণে নতুন অগ্রগতি নেই

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধের অগ্রগতি জানতে চাওয়া হলে জয়সোয়াল বলেন, এ মুহূর্তে তার কাছে নতুন কোনো তথ্য বা হালনাগাদ নেই। এ বিষয়ে আগে ভারতের পক্ষ থেকে যা বলা হয়েছে, সেটিই বহাল রয়েছে।

এর আগে বিভিন্ন সংবাদ সম্মেলনে ভারত জানিয়েছিল, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করা হবে।

গঙ্গার পানি চুক্তি নিয়ে রোডম্যাপ জানাতে পারেনি দিল্লি

আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ। চুক্তি নবায়ন এবং এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জয়সোয়াল বলেন, গঙ্গাসহ অভিন্ন নদী ও পানিসম্পদসংক্রান্ত বিষয় আলোচনার জন্য দুই দেশের যৌথ নদী কমিশন (জেআরসি) একটি প্রতিষ্ঠিত কাঠামো।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার পাশাপাশি ভারতের স্বার্থ সুরক্ষায় দেশটির সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাসহ ভারতীয় প্রতিনিধিদলের উপস্থিতি এবং সম্ভাব্য যৌথ নদী কমিশনের বৈঠকটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য, নাকি কেবল কারিগরি পর্যায়ের; এমন প্রশ্নেরও স্পষ্ট উত্তর মেলেনি। জয়সোয়াল বলেন, বৈঠকটি কারিগরি পর্যায়ের কি না, সে বিষয়ে তার কাছে আপাতত নতুন কোনো তথ্য নেই। বিষয়টি খোঁজ নিয়ে পরে জানাতে পারবেন।

চুক্তি নবায়নে রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা নিয়েও স্পষ্ট উত্তর নেই

গঙ্গার পানি বণ্টন চুক্তি সাময়িকভাবে নবায়ন করা হবে, নাকি নতুন করে পূর্ণাঙ্গ চুক্তি হবে; তা নিয়েও ভারতের অবস্থান স্পষ্ট করেননি মুখপাত্র। চুক্তিটি দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে স্বাক্ষরিত হওয়ায় কর্মকর্তা পর্যায়ের বৈঠকের মাধ্যমে নবায়ন সম্ভব কি না, কিংবা শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের অংশগ্রহণ প্রয়োজন হবে কি না, সে প্রশ্নেরও সরাসরি জবাব দেননি তিনি।

জয়সোয়াল বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে তিনি এরই মধ্যে কথা বলেছেন। গত তিন-চারটি সংবাদ সম্মেলনেও এ বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরা হয়েছে। আপাতত নতুন করে যোগ করার মতো কিছু নেই।

ফলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এলেও নবায়নের প্রক্রিয়া, আলোচনার সময়সূচি কিংবা দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের সম্ভাব্য ভূমিকা নিয়ে নয়াদিল্লির পক্ষ থেকে নতুন কোনো রূপরেখা পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা