• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

২৩ নভেম্বর বাংলাদেশে আসছেন জাতিসংঘের বিশেষ দূত ফারিদা শহীদ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩০ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শিক্ষার অধিকার বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি ও চ্যালেঞ্জ পর্যালোচনা করতে আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ দূত ফারিদা শহীদ। ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন।

সফরকালে ফারিদা শহীদ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক সংগঠন, শিক্ষার্থী সংগঠন, শিক্ষাবিদসহ শিক্ষা খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি দেশের বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন।

সফরে তার ঢাকা, বান্দরবান ও সিলেট যাওয়ার কথা রয়েছে।
এ সফরে সবার জন্য মানসম্মত সরকারি শিক্ষায় বৈষম্যহীন প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

বিশেষ করে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ ও অধিকার পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি। পাশাপাশি শিক্ষা খাতে অর্থায়ন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর উত্থাপিত অন্যান্য বিষয়ও তার পর্যালোচনায় থাকবে।

সফরের প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরতে আগামী ৩ ডিসেম্বর দুপুর ২টায় ঢাকায় জাতিসংঘ ভবনে সংবাদ সম্মেলন করবেন ফারিদা শহীদ। এতে শুধু স্বীকৃত সাংবাদিকেরা অংশ নিতে পারবেন।

অংশগ্রহণে আগ্রহী সাংবাদিকদের ১ ডিসেম্বরের মধ্যে মো. মোফাজ্জল হোসেনের সঙ্গে (mdmofazzol.hossain@un.org) যোগাযোগ করে নিবন্ধন করতে হবে।

বাংলাদেশ সফরের ওপর পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ২০২৭ সালের জুনে জাতিসংঘের মানবাধিকার পরিষদে উপস্থাপন করবেন বিশেষ দূত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা