ডেঙ্গু প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকার উদ্যোগে জনসচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
আজ ১৭-১০-২৬ ইং শনিবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
র্যালির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গুর প্রভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব।
তিনি ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিজ নিজ বাসাবাড়ি, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। ডেঙ্গুর ঝুঁকি কমাতে সরকারি দপ্তরের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়।
আসুন, পরিচ্ছন্নতাকে দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করি। নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি এবং ডেঙ্গুমুক্ত, সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করি।