• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ডেঙ্গু প্রতিরোধে ঢাকায় বিভাগীয় কমিশনারের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৭০ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকার উদ্যোগে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

আজ ১৭-১০-২৬ ইং শনিবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

র‍্যালির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গুর প্রভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব।

তিনি ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিজ নিজ বাসাবাড়ি, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। ডেঙ্গুর ঝুঁকি কমাতে সরকারি দপ্তরের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়।

আসুন, পরিচ্ছন্নতাকে দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করি। নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি এবং ডেঙ্গুমুক্ত, সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা