• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Headline
রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ১৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলা দায়ের, তদন্তে এসআই রফিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন,শিশুরা তাদের মেধা দিয়ে স্ব-স্ব ক্ষেত্রে জ্বলে উঠবে — ডিসি জাহিদ ফতুল্লা বাজারে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং ও হাইড্রোস ব্যবহারের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আনন্দমুখর পরিবেশে নারায়ণগঞ্জে কালেক্টরেট পাবলিক স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত স্বচ্ছতায় দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রাম ডিসি: এক বছরের আমলনামা প্রকাশ, সারাদেশের ডিসিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত —এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আলোচকরা পেশাদার ট্যাপ ড্যান্সারের মতো, নতুন বছরের শুরুতেই ইরানে দ্বিতীয় রাউন্ড হামলা: ট্রাম্প

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ১১৯ জন গ্রেফতার

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৩৭ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ জেলায় মাদক, ছিনতাই ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে ৭ থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে সর্বমোট ১১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর, ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা এর নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার ৭টি থানা এলাকায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মাদকসেবী ৫৭ জন, মাদক ব্যবসায়ী ০৮ জন, ছিনতাইকারী ০২ জন, ওয়ারেন্টমূলে ১৯ জন, নিয়মিত মামলার আসামি ১৪ জন, অন্যান্য আইনে ০৪ জন, মোবাইল কোর্টে ০১ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ জন সদস্য রয়েছেন।

থানা ভিত্তিক অভিযানের বিবরণ:ফতুল্লা মডেল থানায় অভিযানে সবচেয়ে বেশি ৩২ জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে মাদকসেবী ১৬ জন, ৪৬ কেজি গাঁজাসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী ও ২০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ০১ জন, ওয়ারেন্টমূলে ০৫ জন, নিয়মিত মামলার আসামি ০৭ জন এবং নিষিদ্ধ সংগঠনের ০২ জন।

সিদ্ধিরগঞ্জ থানায় মোট ২৩ জন গ্রেফতার। এর মধ্যে মাদকসেবী ১০ জন, ৫০০ গ্রাম গাঁজাসহ ০১ জন ব্যবসায়ী, ছিনতাইকারী ০১ জন, ওয়ারেন্টমূলে ০৭ জন, নিয়মিত মামলার আসামি ০১ জন এবং নিষিদ্ধ সংগঠনের ০৩ জন।

রূপগঞ্জ থানায় মোট ১৮ জন গ্রেফতার। মাদকসেবী ০৯ জন, ওয়ারেন্টমূলে ০১ জন, নিয়মিত মামলার আসামি ০৫ জন এবং নিষিদ্ধ সংগঠনের ০৩ জন।

নারায়ণগঞ্জ সদর থানায় মোট ১৩ জন গ্রেফতার। মাদকসেবী ১০ জন, ওয়ারেন্টমূলে ০২ জন এবং নিষিদ্ধ সংগঠনের ০১ জন।

বন্দর থানায় মোট ১৩ জন গ্রেফতার। মাদকসেবী ০৪ জন, ৫.৫ গ্রাম হেরোইনসহ ০৫ জন মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টমূলে ০৩ জন এবং অন্যান্য আইনে ০১ জন।

সোনারগাঁও থানায় মোট ১২ জন গ্রেফতার। মাদকসেবী ০৮ জন, ছিনতাইকারী ০১ জন, ওয়ারেন্টমূলে ০১ জন এবং নিষিদ্ধ সংগঠনের ০২ জন।

আড়াইহাজার থানায় মোট ০৮ জন গ্রেফতার। নিষিদ্ধ সংগঠনের ০৩ জন, নিয়মিত মামলার আসামি ০১ জন, অন্যান্য ধারায় ০৩ জন এবং মোবাইল কোর্টে ০১ জন।

জেলা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জেলায় মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা