• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Headline
রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ১৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলা দায়ের, তদন্তে এসআই রফিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন,শিশুরা তাদের মেধা দিয়ে স্ব-স্ব ক্ষেত্রে জ্বলে উঠবে — ডিসি জাহিদ ফতুল্লা বাজারে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং ও হাইড্রোস ব্যবহারের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আনন্দমুখর পরিবেশে নারায়ণগঞ্জে কালেক্টরেট পাবলিক স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত স্বচ্ছতায় দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রাম ডিসি: এক বছরের আমলনামা প্রকাশ, সারাদেশের ডিসিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত —এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আলোচকরা পেশাদার ট্যাপ ড্যান্সারের মতো, নতুন বছরের শুরুতেই ইরানে দ্বিতীয় রাউন্ড হামলা: ট্রাম্প

ফতুল্লায় দুর্ধর্ষ চুরি মামলার রহস্য উদঘাটন; গ্রেফতার সহ ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকার ও ৮ ভরি ১৪ আনা রূপার অলংকার উদ্ধার

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৬০ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন শিকদার বাজার, গাবতলী, টাগারপাড় এলাকায় একটি বাসায় সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় চুরি যাওয়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও রূপার অলংকার উদ্ধার করা হয়।

ঘটনার সূত্রে জানা যায়, গত ০১/০৯/২০২৬ খ্রি. সকাল আনুমানিক ০৯.৫০ ঘটিকা হতে দুপুর ১২.৫০ ঘটিকার মধ্যে ফতুল্লা থানাধীন শিকদার বাজার, গাবতলী, টাগারপাড় এলাকায় একটি বাসায় অজ্ঞাতনামা চোর বা চোরেরা কৌশলে প্রবেশ করে নগদ ২,২০,০০০/- টাকা, স্বর্ণালংকার, রূপার অলংকার ও সিসি ক্যামেরার ডিভিআরসহ আনুমানিক ১,১০,৫০,০০০/- (এক কোটি দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ফতুল্লা মডেল থানায় একটি চুরি মামলা রুজু করা হয়। মামলার তদন্তকালে ঘটনাস্থলের পার্শ্ববর্তী বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। ভিডিও ফুটেজে ঘটনার দিন বাড়ির ড্রাইভার হোসেন (৪২)-কে পরিবারের সদস্যদের অগোচরে বাড়িতে প্রবেশ এবং কিছুক্ষণ পর বের হয়ে যেতে দেখা যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ তার গতিবিধি নজরদারিতে রাখে।

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) পলাশ বাউন-এর নেতৃত্বে এসআই মিলন ফকিরসহ ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানের ধারাবাহিকতায় গত ১৪/০৯/২০২৬ খ্রি. রাত আনুমানিক ১০.৩০ ঘটিকায় শিকদার বাজার, গাবতলী, টাগারপাড় এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি হোসেন (৪২), পিতা-কালাম, সাং-চাপাতলী, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর, বর্তমানে ফতুল্লা থানাধীন চানমারি এলাকার জাকিরের বাড়ির ভাড়াটিয়া-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে চুরি মামলার ৪৯ (ঊনপঞ্চাশ) ভরি ১৫ আনা স্বর্ণালংকার এবং ৮ ভরি ১৪ আনা রূপার অলংকার উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় চুরি যাওয়া অন্যান্য মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
চুরি, ডাকাতিসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা