• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
Headline
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু গাজীপুরে মানবাধিকার ফাউন্ডেশনের ৯৬ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি আসাদ খান, সম্পাদক রশিদ মন্ডল “সুন্দর শান্তিময় নারায়ণগঞ্জ চাই” শ্লোগানকে ধারন করে নাগরিক অধিকার ফোরামের প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নাগরিক অধিকার ফোরামের মশাল মিছিল ডেঙ্গু প্র-তিরোধে সদরে বাগডুমারী খাল পরিষ্কারে ডিসি-ইউএনও হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

মাদক-সন্ত্রাসবিরোধী অব্যাহত অভিযানে প্রশংসায় ভাসছেন এসপি হাবিবুর রহমান

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৫ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের টানা অভিযানে সাধুবাদ জানাচ্ছেন জেলার সর্বস্তরের মানুষ। নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের ভয়ে জেলা ছাড়তে শুরু করেছেন মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজরা।

দায়িত্ব গ্রহণের পরপরই জেলার ৭টি থানায় সমন্বিত বিশেষ অভিযান শুরু করেন পুলিশ সুপার মো: হাবিবুর রহমান। তার সঙ্গে মাঠে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল শামীম আহমেদ।

জেলা পুলিশ সূত্র জানায়, শনিবার প্রথম দিনের অভিযানে বিভিন্ন অপরাধে ১২২ জনকে আটক করা হয়। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় দিনের অভিযানে আরও ১০৩ জনকে গ্রেফতার করা হয়।

থানাভিত্তিক আটকের পরিসংখ্যান এ রবিবার
সদর মডেল থানা- ২২ জন, ফতুল্লা মডেল- ৩১ জন, সিদ্ধিরগঞ্জ- ১৪ জন, বন্দর- ১১ জন, সোনারগাঁ- ৫ জন, আড়াইহাজার- ৪ জন ও রূপগঞ্জ- ১৮ জন।

বন্দর থানার অভিযানে ৪ জন মাদকসেবী, ২ জন মাদক ব্যবসায়ী, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং সুইচ গিয়ার ও নগদ ৪,০০০ টাকাসহ ৩ জন ছিনতাইকারীকে আটক করা হয়।

অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৮৯ পিস ইয়াবা, গাঁজার পুরিয়া, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন,
মাদকই সকল অপরাধের মূল। মাদক নির্মূল করতে পারলে নারায়ণগঞ্জে অপরাধ অনেকাংশে কমে আসবে। জেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাখতে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে নারায়ণগঞ্জকে একটি শান্তিপূর্ণ মডেল জেলা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, শুধু মাঠপর্যায়ের অপরাধী নয়, যারা পেছন থেকে মদদ দিচ্ছে তাদেরও আইনের আওতায় আনা হবে। জনগণের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।তাই সকল জনগণের সহযোগিতা চাই।

নবাগত পুলিশ সুপারের কঠোর অবস্থান ও দ্রুত অভিযানে সন্তুষ্ট নারায়ণগঞ্জবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে তার ভূয়সী প্রশংসা হচ্ছে। স্থানীয়রা আশাবাদী, তার নেতৃত্বে নারায়ণগঞ্জ একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে প্রতিষ্ঠা পাবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা