• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Headline
রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ১৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলা দায়ের, তদন্তে এসআই রফিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন,শিশুরা তাদের মেধা দিয়ে স্ব-স্ব ক্ষেত্রে জ্বলে উঠবে — ডিসি জাহিদ ফতুল্লা বাজারে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং ও হাইড্রোস ব্যবহারের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আনন্দমুখর পরিবেশে নারায়ণগঞ্জে কালেক্টরেট পাবলিক স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত স্বচ্ছতায় দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রাম ডিসি: এক বছরের আমলনামা প্রকাশ, সারাদেশের ডিসিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত —এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আলোচকরা পেশাদার ট্যাপ ড্যান্সারের মতো, নতুন বছরের শুরুতেই ইরানে দ্বিতীয় রাউন্ড হামলা: ট্রাম্প

বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৭৪ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

​দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার কবলে পড়া অসহায় ও বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)। আর্তমানবতার সেবায় এগিয়ে এসে সংগঠনটি আজ শুক্রবার (১৭ জুলাই, ২০২৬) দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর ৪নং বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালাতে এই মানবিক সাহায্য কার্যক্রম পরিচালনা করেছে।
​উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান মো. সুমন সরদার। তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির মহাসচিব মীর দিনার হোসেন, আইসিটি বিষয়ক সম্পাদক মো. ওয়ালিউল্লাহ, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা।
​ত্রাণ বিতরণ কার্যক্রমে সংগঠনটি বানভাসী মানুষের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করে।
​এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান মো. সুমন সরদার বলেন, “মাত্র আটচল্লিশ ঘণ্টার কেন্দ্রীয় কমিটির দ্রুত সিদ্ধান্তে সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা বানভাসী মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আদ্ব-দীন মেডিকেল (বয়রা, খুলনা), মাদার কেয়ারের আখতারুজ্জামান ও নাজমুল হোসেন এবং বিশিষ্ট শিল্পপতি ফেরদৌস ভূঁইয়া ও ফিরোজ ভূঁইয়াসহ যারা আমাদের এই উদ্যোগে সহযোগিতা করেছেন।”
​তিনি আরও বলেন, “আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মুহাম্মদ জোবায়ের হোসেন, জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রার উপদেষ্টা মো. আনোয়ার হোসেন, বাংলা ৩৬০ ভিশন এর চেয়ারম্যান মো. সাইফুল ইসলামসহ চট্টগ্রাম বিভাগীয় অপরাধ বিচিত্রার সাংবাদিক মো. সোহেল আমীন, মো. আরিফ, ফটো সাংবাদিক দুলাল সিকদার এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রতি, যারা এই কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে সফল করেছেন।”
​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চরম দুর্যোগপূর্ণ এই সময়ে বানভাসী মানুষের দুর্ভোগ লাঘব করতেই তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন এবং আগামীতেও এমন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা