• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Headline
হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চা করতে হবে : ডিসি মো: রায়হান কবির স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ

ফতুল্লাকে পরিকল্পিত ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই : মো: সিদ্দিকুর রহমান উজ্জ্বল

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৮৯ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

ফতুল্লা ইউনিয়নের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা সমাধান, শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যুবসমাজকে নৈতিকতায় উদ্বুদ্ধ করাই তার মূল লক্ষ্য। এ লক্ষ্য নিয়েই আগামী ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন নারায়ণগঞ্জ জেলা তাতিদলের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বল।

সম্প্রতি তার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ফতুল্লার ভবিষ্যৎ নিয়ে তার পরিকল্পনা ও কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

ফতুল্লার প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে উজ্জ্বল বলেন, “দীর্ঘদিনের জলাবদ্ধতা, যানজট, অপরিকল্পিত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা ফতুল্লাবাসীর নিত্যদিনের ভোগান্তির কারণ। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে প্রথম অগ্রাধিকার থাকবে জলাবদ্ধতা দূরীকরণ ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন। ইতোমধ্যেই এ বিষয়ে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি, আপনারা তা দেখেছেন এবং জেনেছেন।”

তিনি আরও বলেন, “পরিকল্পিত সড়ক,ফুটপাত, স্ট্রিটলাইট এবং বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ফতুল্লাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক নাগরিক সুবিধাসম্পন্ন অঞ্চলে পরিণত করতে চাই। ব্যবসা-বাণিজ্যের প্রসার ও কর্মসংস্থান সৃষ্টিতেও বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”

শিক্ষাব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “শিক্ষা ছাড়া কোনো জাতি এগোতে পারে না। ফতুল্লার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করা এবং ডিজিটাল শিক্ষার প্রসারে কাজ করব।”

তরুণ প্রজন্ম প্রসঙ্গে উজ্জ্বল বলেন, “তরুণদের সুশিক্ষা, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের বেকারত্ব ঘোচাতে এবং দেশ গঠনে সম্পৃক্ত করতে চাই।”

ফতুল্লাকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, “এককভাবে কারো পক্ষে উন্নয়ন সম্ভব নয়। স্থানীয় জনগণ, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এলাকার মুরব্বিদের পরামর্শকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আমি সবসময় এলাকার গণ্যমান্য মুরব্বিদের সাথে আলাপ-আলোচনা করে এবং তাদেরকে সামনে রেখে কাজ করে যাচ্ছি। তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনাই আমার পথচলার অনুপ্রেরণা।”

সাক্ষাৎকারের শেষে মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন, “জনগণের সেবক হয়ে কাজ করাই আমার রাজনীতির মূলমন্ত্র। ফতুল্লাবাসী আমাকে সুযোগ দিলে আমি ইনশাআল্লাহ একটি দুর্নীতিমুক্ত,কিশোর গ্যাংমূক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, উন্নত ও মানবিক ফতুল্লা উপহার দিতে সর্বোচ্চ চেষ্টা করব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা