• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Headline
মাদক দমনে পাইলট প্রকল্পের প্রস্তাব মোরশেদ সারোয়ার সোহেলের এক কক্ষে ক্যানসার, থ্যালাসেমিয়া ও দারিদ্র্যের আর্তনাদ—পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন চট্টগ্রামের ডিসি জাহিদ নারায়ণগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০টি চেক বিতরণ নাসিকের বাজেট আসছে প্রায় ১ হাজার কোটি টাকা:পানি, জলাবদ্ধতা ও পরিচ্ছন্নতায় বিশেষ অগ্রাধিকার গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন — ফকির মাহবুব আনাম নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর “টাউন হল মিটিং”: মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান গনশুনানিতেই অভিযোগের সমাধানের আশ্বাস ডিসির দক্ষিণ আফ্রিকার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ আনার আশ্বাস ইউএনওর নানা আয়োজনে নারায়ণগঞ্জে উদযাপিত হলো ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্পণ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান

সিদ্ধিরগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন একটি মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

অভিযান সূত্রে জানা যায়, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে ভাই ভাই মুদি মসল্লা ঘর, আরাফাত দধি স্টোরসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় একটি গরুর গোশতের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, ক্রেতাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেসব ব্যবসায়ী আইন লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা