• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
Headline
এসপির নেতৃত্বে নরসিংহপুরে মাদক স্পটে অভিযান, ৪২ মাদকসেবী গ্রেফতার স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান

নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ সরাসরি শুনে সাথেসাথে নিষ্পত্তির উদ্যোগ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১১৩ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

নাগরিক সেবার মান ও গতি বাড়াতে এবং সেবা প্রত্যাশীদের অভিযোগ সরাসরি শুনে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নারায়ণগঞ্জে গণশুনানি আয়োজন করেছে জেলা প্রশাসন।

বুধবার ১-৭-২৬ইং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সার্বিক নির্দেশনা ও অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

জেলা প্রশাসন জানায়, জনগণের দুর্ভোগ কমাতে প্রতি সপ্তাহের বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিয়মিত এ গণশুনানি চলবে।

গণশুনানিতে জেলা প্রশাসকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)রিনাত ফৌজিয়া , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ সিফাত উদ্দিন , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মোঃ আলিনুর খান এবং গণশুনানিতে অংশগ্রহণকারী নারায়ণগঞ্জের সাধারণ জনগণ।

এ সময় সেবা গ্রহীতাদের বিভিন্ন অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক। অভিযোগ শোনার পর তিনি সাথে সাথেই সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তা দ্রুত সমাধানের নির্দেশ দেন।

জেলা প্রশাসক বলেন, সরাসরি অভিযোগ শোনার মাধ্যমে নাগরিক হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা