• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে : আলমগীর সরকার

নিজস্ব প্রতিবেদক / ৭৫ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬
0-0x0-0-0#

মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টে

মোল্লা ইমন একাদশ ক্রীড়া চক্রের জয়

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় উপজেলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর দ্বিতীয় সেমিফাইনালে রোমাঞ্চকর লড়াই শেষে সাদুল্লাপুর ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করেছে মোল্লা ইমন ক্রীড়া চক্র।

বুধবার (২৪জুন) বিকেলে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ম্যাচের প্রথমার্ধে মোল্লা ইমন ক্রীড়া চক্র ১-০ গোলে এগিয়ে যায়। বিরতির পর উভয় দলের পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মোল্লা ইমন ক্রীড়া চক্র এবং টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে নেয় দলটি।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার। তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ছোটবেলা থেকেই আমি ক্রীড়াপ্রেমী। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও সুস্থ জীবনযাপনের শিক্ষা দেয়।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন- উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেরদাউস ইসলাম সোহেল।
বিশেষ অতিথি ছিলেন- ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম মামুন, ছেংগারচর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেন, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল ফরাজী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম লস্কর, উপজেলা শ্রমিক দলের সদস্য মোঃ নিশান সুমন, বিএম এস স্পোর্টস এর পরিচালক মোঃ মনির হোসেন।
সঞ্চালনা করেন, ছেংগারচর পৌর যুবদল নেতা মোঃ নূর নবী মোল্লা’সহ রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

খেলায় মতলব উত্তর স্পোর্টস ক্লাব ও ঘনিয়ারপাড় স্পোর্টস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা