• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Headline
রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ফলজ গাছ রোপণ করলেন ডিসি মো:রায়হান কবির মোহনপুর ইউনিয়নের উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে জনগনের সহযোগিতা চাইলেন জিয়াউদ্দিন আমেরিকায় গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন সানজিদা আক্তার তুলি সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন:বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র অসহায় পরিবার পেল মানবিক সহায়তা নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পারস্পরিক সহযোগিতায় দেশের শিল্পখাতকে টেকসই করতে হবে: বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী

জনসেবার মাধ্যমে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে চান সাবিনা ইয়াছমিন

নিজস্ব প্রতিবেদক / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

 

আসন্ন মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার প্রার্থী সাবিনা ইয়াছমিন জনপ্রিয়তা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করে এগিয়ে চলেছেন। তিনি নির্বাচিত হলে নারী অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সাবিনা ইয়াছমিন বলেন, আমি মানুষের পাশে থেকে সেবা করতে চাই। বিশেষ করে নারীর অধিকার নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ করবো। জনগণের প্রতিনিধি হিসেবে সকল বিষয়ে জনসেবার মাধ্যমে নিজেকে নিয়োজিত রাখতে চাই।
উল্লেখ্য, ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নে সাবেক মেম্বার, বর্তমানে গজরা ইউনিয়নের বাসিন্দা মরহুম ইউসুফ আলী খানের সুযোগ্য সন্তান, সাংবাদিক ইসমাইল খান টিটুর সহধর্মিণী সাবিনা ইয়াছমিন।

সাংবাদিক ইসমাইল খান টিটু এলাকাবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ, অসহায় মানুষকে সহযোগিতা ও জনকল্যাণমূলক বিভিন্ন কাজের উদ্যোগের কারণে ইতোমধ্যে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন বলে স্থানীয়দের অভিমত।

পরিশেষে সাবিনা ইয়াছমিন বলেন, আসুন আমরা সবাই মিলে গড়ি একটি উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ গজরা ইউনিয়ন। আগামী নির্বাচনে আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জনসেবার সুযোগ দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা