• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Headline
রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ফলজ গাছ রোপণ করলেন ডিসি মো:রায়হান কবির মোহনপুর ইউনিয়নের উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে জনগনের সহযোগিতা চাইলেন জিয়াউদ্দিন আমেরিকায় গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন সানজিদা আক্তার তুলি সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন:বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র অসহায় পরিবার পেল মানবিক সহায়তা নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পারস্পরিক সহযোগিতায় দেশের শিল্পখাতকে টেকসই করতে হবে: বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী

মোহনপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে চাঁদপুরের জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক / ২২ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

 

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সোমবার (১৫ জুন) মোহনপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও জনসেবার মান সরেজমিনে পর্যালোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ এবং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসগুলোকে আরও জনবান্ধব ও কার্যকরভাবে পরিচালনা করতে হবে। তিনি সরকারি সেবার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও সেবার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসকের এ পরিদর্শন স্থানীয় সেবার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা