• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Headline
টঙ্গীবাড়ী উপজেলা কমিটির সভাপতি হানিফ ও সাধারণ সম্পাদক রাকিব নির্বাচিত ঐতিহাসিক কদম রসুল দরগাহ পরিদর্শন ও জুমার নামাজ আদায় করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ফলজ গাছ রোপণ করলেন ডিসি মো:রায়হান কবির মোহনপুর ইউনিয়নের উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে জনগনের সহযোগিতা চাইলেন জিয়াউদ্দিন আমেরিকায় গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন সানজিদা আক্তার তুলি সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন:বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র অসহায় পরিবার পেল মানবিক সহায়তা নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পারস্পরিক সহযোগিতায় দেশের শিল্পখাতকে টেকসই করতে হবে: বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সাদুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়তে চান মো. বাবুল সরকার

নিজস্ব প্রতিবেদক / ১২২ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বাড়তে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সমাজসেবক মোঃ বাবুল‌ সরকার।

মোঃ বাবুল সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বে থাকায় ইউনিয়নের বিভিন্ন গ্রামে তার নিয়মিত যাতায়াত রয়েছে।

তিনি জানান, পারিবারিক ঐতিহ্য ও সামাজিক গ্রহণযোগ্যতাকে পুঁজি করেই তিনি জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করার প্রত্যাশা করছেন।

মোঃ বাবুল সরকার বলেন, ইউনিয়নবাসীর সমর্থন পেলে তিনি গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, শিক্ষা বিস্তার, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, যুব সমাজকে মাদকমুক্ত রাখা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করবেন। একই সঙ্গে অসহায় ও হতদরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে সাদুল্লাপুর ইউনিয়নকে একটি আদর্শ ও শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।

মোঃ বাবুল সরকার বলেন,  “জনগণই উন্নয়নের মূল শক্তি। আমি আপনাদের শাসক নয়, সেবক হতে চাই। একটি উন্নত, আধুনিক ও ডিজিটাল সাদুল্লাপুর ইউনিয়ন গড়ার লক্ষে আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা আমার একান্ত কাম্য। ইউনিয়নবাসীর মতে, একজন উচ্চশিক্ষিত এবং আদর্শবান প্রার্থী হিসেবে মোঃ বাবুল সরকার সাদুল্লাপুর ইউনিয়নের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সক্ষম হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা