• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Headline
ছেংগারচর পৌরসভা : শিকিরচর এলাকায় গণসংযোগ করলেন মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীন খোকন বিভিন্ন দিবসের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ নারায়ণগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন আজ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: চাঞ্চল্যকর মামলা, মাদক ও ছিনতাই দমনে কঠোর নির্দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী মীর শাহে আলম নির্ধারিত সময়ের আগেই হাসপাতালে পৌঁছে উপস্থিতি যাচাই, অসন্তোষ প্রকাশ; নবনির্মিত আইসিইউ বেডের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ফতুল্লায় পুলিশ-র‌্যাব-ডিবির যৌথ অভিযানে বিভিন্ন প্রকার মাদক সহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার মানবিক বাজেট” কিন্তু বাস্তবায়ন কঠিন হবে : ওবায়দুর রহমান মৃধা চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ

রাজনীতি একটি চলমান বিষয়, এখানে হতাশ হওয়ার কিছু নেই – জোসেফ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক ঘোষনা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নগরীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে মহানগর যুবদলের একাংশের উদ্যোগে নগরীর নিতাইগঞ্জ থেকে এ মিছিলটি বের করা হয়।
এসময় মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ বিশিষ্ট কমিটি ঘোষনা করায় দেশবন্ধু তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। তিনি ত্যাগীদের মূল্যায়ন করেছেন। রাজনীতি একটি চলমান বিষয়, এখানে হতাশ হওয়ার কিছু নেই। রাজনীতির মাঠে সক্রিয় ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। যদি আমাদেরকে দ্বায়িত্ব দেয়া হয় তাহলে সকল সময়ের চাইতে একটি শক্তিশালী অবকাঠামোতে যুবদলকে দাঁড় করাবো।
আনন্দ মিছিলে মহানগর যুবদল নেতা এম.এম সাগর, সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পী চিশতি, যুবদল নেতা জসিম সহ সহ অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর পূর্বে একটি আনন্দ মিছিল নিতাইগঞ্জ থেকে বের হয়ে ২নং রেল গেট সংলগ্ন সড়কের সামনে এসে শেষ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা