• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Headline
সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে পথচারী ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করল আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. তাহমিনা আখতারকে সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর শুভেচ্ছা নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার গোলাম কিবরিয়া (স্বপন দেওয়ানজী)র বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর প্রতিবাদ সভা বিশ্বকাপ উন্মাদনায় মতলব উত্তরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মাঝে জার্সি বিতরণ বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার – অধ্যাপক মামুন মাহমুদ রাজনীতি একটি চলমান বিষয়, এখানে হতাশ হওয়ার কিছু নেই – জোসেফ সুলতানাবাদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

রাজনীতি একটি চলমান বিষয়, এখানে হতাশ হওয়ার কিছু নেই – জোসেফ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক ঘোষনা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নগরীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে মহানগর যুবদলের একাংশের উদ্যোগে নগরীর নিতাইগঞ্জ থেকে এ মিছিলটি বের করা হয়।
এসময় মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ বিশিষ্ট কমিটি ঘোষনা করায় দেশবন্ধু তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। তিনি ত্যাগীদের মূল্যায়ন করেছেন। রাজনীতি একটি চলমান বিষয়, এখানে হতাশ হওয়ার কিছু নেই। রাজনীতির মাঠে সক্রিয় ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। যদি আমাদেরকে দ্বায়িত্ব দেয়া হয় তাহলে সকল সময়ের চাইতে একটি শক্তিশালী অবকাঠামোতে যুবদলকে দাঁড় করাবো।
আনন্দ মিছিলে মহানগর যুবদল নেতা এম.এম সাগর, সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পী চিশতি, যুবদল নেতা জসিম সহ সহ অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর পূর্বে একটি আনন্দ মিছিল নিতাইগঞ্জ থেকে বের হয়ে ২নং রেল গেট সংলগ্ন সড়কের সামনে এসে শেষ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা