• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা

তাপদাহে হিটস্ট্রোক রোধে রেড ক্রিসেন্টের ৭ দিনব্যাপী কর্মসূচি শুরু

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৮৩ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

প্রচণ্ড তাপদাহে হিটস্ট্রোক থেকে জনগণকে রক্ষা ও সচেতন করার লক্ষ্যে ছাতা, হাতপাখা বিতরণ এবং পানিপানের ৭ দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিট।

আজ দুপুরে নগরীর ব্যস্ততম এলাকা চাষাঢ়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন সংস্থার জেলা ইউনিটের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বলসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সদস্যরা।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দেশজুড়ে চলমান তীব্র তাপদাহে সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও পথচারীরা হিটস্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন। রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগঠন হিসেবে সব সময় দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণকে সচেতন করার পাশাপাশি তাৎক্ষণিক সহায়তা দিতে চাই।

তিনি আরও বলেন, প্রচণ্ড গরমে বাইরে বের হলে ছাতা ব্যবহার, প্রচুর পানি পান এবং প্রয়োজনে ছায়ায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দিচ্ছি। সবার সম্মিলিত সচেতনতাই হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে পারে।

কর্মসূচির অংশ হিসেবে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা চাষাঢ়া, ২ নম্বর রেলগেট, কালিরবাজারসহ নগরীর বিভিন্ন জনবহুল স্থানে পথচারী, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝে ছাতা, হাতপাখা ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন।

আগামী ৭ দিন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা