• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান খাদ্যের অভাবে দিশেহারা শিয়াল, সোনারগাঁওজুড়ে আতঙ্ক জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের  শ্রদ্ধাঞ্জলি হাজীগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের মানোন্নয়নে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ডিসির অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী অসহায় স্বপ্না বেগমে কে স্বাবলম্বী করতে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন

তাপদাহে হিটস্ট্রোক রোধে রেড ক্রিসেন্টের ৭ দিনব্যাপী কর্মসূচি শুরু

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৭৭ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

প্রচণ্ড তাপদাহে হিটস্ট্রোক থেকে জনগণকে রক্ষা ও সচেতন করার লক্ষ্যে ছাতা, হাতপাখা বিতরণ এবং পানিপানের ৭ দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিট।

আজ দুপুরে নগরীর ব্যস্ততম এলাকা চাষাঢ়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন সংস্থার জেলা ইউনিটের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বলসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সদস্যরা।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দেশজুড়ে চলমান তীব্র তাপদাহে সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও পথচারীরা হিটস্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন। রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগঠন হিসেবে সব সময় দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণকে সচেতন করার পাশাপাশি তাৎক্ষণিক সহায়তা দিতে চাই।

তিনি আরও বলেন, প্রচণ্ড গরমে বাইরে বের হলে ছাতা ব্যবহার, প্রচুর পানি পান এবং প্রয়োজনে ছায়ায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দিচ্ছি। সবার সম্মিলিত সচেতনতাই হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে পারে।

কর্মসূচির অংশ হিসেবে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা চাষাঢ়া, ২ নম্বর রেলগেট, কালিরবাজারসহ নগরীর বিভিন্ন জনবহুল স্থানে পথচারী, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝে ছাতা, হাতপাখা ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন।

আগামী ৭ দিন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা