• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে শিপু মিয়াজীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি ৪ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান সুলতানাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোহাম্মদ সেলিম সরকার সম্মিলিত প্রচেষ্টায় যত ধরনের সংস্কার দরকার সেটা আমরা করবো – মশিউর রনি টিম খোরশেদের উদ্যোগে ফ্রি এম্বুলেন্স সেবার উদ্বোধন জিয়া স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক – মাজহারুল ইসলাম জোসেফ মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জে বৃহৎ র‍্যালি শনিবার, জনসম্পৃক্ততার আহ্বান জেলা প্রশাসনের বাংলাদেশ-তুরস্ক সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর বিশ্ব পরিবেশ দিবসে শীতলক্ষ্যা রক্ষার দাবিতে বন্দরে প্রতিবাদ সভা

পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে শেখ রহমান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

জর্জিয়া স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-৫ থেকে পঞ্চম মেয়াদে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন বাংলাদেশি-আমেরিকান সিনেটর শেখ রহমান চন্দন।

গত চার মেয়াদের কর্মনিষ্ঠার পুরস্কার পেলেন তিনি। মাসখানেক আগে একটি দুর্ঘটনায় পায়ে আঘাত পাওয়ায় নির্বাচনী প্রচারণায় তেমনভাবে অংশ নিতে পারেননি। তারপরও ভোটাররা ১৯ মে অনুষ্ঠিত দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচন, প্রাইমারিতে, বিপুল ভোটে তাঁকে বিজয়ী করেছেন। এ জন্য সিনেটর শেখ রহমান ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচরের সন্তান শেখ রহমান চন্দন ২০১৮ সালের নভেম্বরের নির্বাচনে প্রথমবার ডিস্ট্রিক্ট-৫ এর সিনেটর নির্বাচিত হন। এবারের প্রাইমারিতে তিনি প্রতিদ্বন্দ্বী রবিন ম্যাককয়কে হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

দুই বছর মেয়াদি সিনেট আসনে পঞ্চম মেয়াদের জন্য প্রার্থিতা নিশ্চিত হওয়ায় শেখ রহমান আইবিএননিউজ সংবাদদাতাকে বলেন, “সততা ও ন্যায়নিষ্ঠার মধ্য দিয়ে সবসময় চেষ্টা করি এলাকার মানুষের পাশে থাকার। এটাই আমার সাফল্যের চাবিকাঠি। ভিন্ন ধর্ম এবং জাতি-গোষ্ঠির মানুষ হলেও এলাকার ভোটাররা কখনোই তা ভাবেন না। কারণ আমি তাদের সে সুযোগ কখনোই দিইনি। তারা আমাকে তাদেরই একজন ভাবেন। যে কোনো প্রয়োজনে আমাকে পাশে পাচ্ছেন। যতদিন সম্ভব এই চেতনা লালন করেই এলাকাবাসীর কল্যাণে নিবেদিত থাকতে চাই।”

উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। এলাকার ভোটারের সিংহভাগ ডেমোক্র্যাট হওয়ায় শেখ রহমান চন্দনের বিজয় কেউই ঠেকাতে পারবেন না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। চলতি চতুর্থ মেয়াদ শেষ হবে সামনের বছর ১১ জানুয়ারি। এরপর তাঁকে পঞ্চম মেয়াদের সিনেটর হিসেবে শপথ নিতে হবে।

শেখ রহমান চন্দন ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় পর্যায়ের নীতি-নির্ধারণেও অবদান রেখেছেন। গত প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের ক্যাম্পেইন টিমের সদস্য ছিলেন তিনি। এছাড়া জর্জিয়া স্টেট সিনেটে সরকার সম্পর্কিত তদারকি কমিটিসহ অর্থনৈতিক উন্নয়ন, ট্যুরিজম, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ এবং নগর উন্নয়ন বিষয়ক কমিটির সদস্য হিসেবে কাজ করছেন।

এদিকে জর্জিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৭ এর সিনেটর নাবিলা ইসলাম পারকেস সিনেট ছেড়ে লেফটেন্যান্ট গভর্নর পদে প্রার্থী হয়েছেন। ২০২২ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে সিনেটর নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জর্জিয়ার রাজনীতিতে আলোচনায় আসেন তিনি। কারণ তিনি ছিলেন প্রথম মুসলিম নারী এবং কনিষ্ঠতম সিনেটর। নোয়াখালী থেকে আসা মা-বাবার কন্যা নাবিলা যুক্তরাষ্ট্রে প্রগতিশীল চিন্তা-চেতনার অন্যতম মুখ। তরুণ প্রজন্মের বিশাল ভোট ব্যাংক কাজে লাগিয়ে স্টেটের লেফটেন্যান্ট গভর্নর হয়ে আরেকটি ইতিহাস গড়তে আগ্রহী তিনি। বিজয়ী হলে তিনিই হবেন এই স্টেটের প্রথম মুসলিম নারী লেফটেন্যান্ট গভর্নর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা