• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
Headline
দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ জেলা প্রশাসনের সহযোগিতায় নারায়ণগঞ্জে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: একই সড়কে রথযাত্রা ও শোক মিছিল মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবা খেলায় উদ্বুদ্ধ করতে হবে বিল্লাল হোসেন রবিন আজ বিকালেই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, প্রস্তুতি সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে ২৬ জুলাই জেলা প্রশাসনের উদ্যোগে সকল সরকারি দপ্তরে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হবে বন্দর থানা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদে কমিটি গঠন, সভাপতি মহসীন, মাইনুদ্দিন সম্পাদক নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ উপকূলীয় জেলে পরিবারের জীবনমান উন্নয়ন ও দ্রুত ভাগ্য বদলাতে শিক্ষা ও আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব ডিসি  জাহিদের

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জে বৃহৎ র‍্যালি শনিবার, জনসম্পৃক্ততার আহ্বান জেলা প্রশাসনের

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১২৬ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

দেশব্যাপী ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জে সচেতনতামূলক র‍্যালির আয়োজন করছে জেলা প্রশাসন। আগামী শনিবার, ৬ জুন ২০২৬ খ্রি. সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় এই র‍্যালি অনুষ্ঠিত হবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা থেকে ৪ জুন জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য এই র‍্যালির আয়োজন করা হয়েছে। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি ও কর্মকর্তা, সিভিল সোসাইটির প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশব্যাপী ডেঙ্গু রোগের বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই র‍্যালির আয়োজন। উক্ত র‍্যালিতে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ করেছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বর্ষা মৌসুম শুরুর সাথে সাথে নারায়ণগঞ্জসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ইতোমধ্যে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। এ অবস্থায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি জনসচেতনতা তৈরিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে জেলা প্রশাসনের এই উদ্যোগ।
জেলা প্রশাসক আরও বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে নাগরিক সচেতনতাই সবচেয়ে কার্যকর উপায়। বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার ও ডাবের খোসায় যেন পানি না জমে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগী প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে জেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা