• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
Headline
ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ২ ঘণ্টা অবরোধ,ইউএনওর আশ্বাসে প্রত্যাহার হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চা করতে হবে : ডিসি মো: রায়হান কবির স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু

বিশ্ব পরিবেশ দিবসে শীতলক্ষ্যা রক্ষার দাবিতে বন্দরে প্রতিবাদ সভা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১১২ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শীতলক্ষ্যা নদীসহ দেশের সব নদ-নদীকে দূষণ, দখল ও ধ্বংসের হাত থেকে রক্ষার দাবিতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ ঘাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১১টায় পরিবেশবাদী সংগঠন ‘পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি’র উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, মাঝি-মাল্লা, স্থানীয় বাসিন্দা ও নদীপ্রেমীরা অংশ নেন। এ সময় শীতলক্ষ্যা নদীর বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

সভায় উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম আকন্দ, বিএনপি নেতা ফেরদৌস ওয়াহিদ সুমন, মুস্তাকুর রহমান, নুরে আলম, সংগঠনের মহাসচিব মীযানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ও রংপুর বিভাগীয় সমন্বয়ক আব্দুল কাদির, সোনারগাঁ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক আক্তার হাবিব, মাই টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাতা সদস্য মো. সুজন মিয়া এবং গোপালগঞ্জ জেলার আহ্বায়ক সোহাগ মিয়াসহ অন্যরা।

বক্তারা বলেন, একসময় শীতলক্ষ্যা নদীর স্বচ্ছ জল, প্রাণবন্ত পরিবেশ ও জীববৈচিত্র্য ছিল এ অঞ্চলের মানুষের গর্ব। কিন্তু আজ শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য, অবৈধ দখল এবং অপরিকল্পিত কার্যক্রমের কারণে নদীটি ধীরে ধীরে তার প্রাণশক্তি হারাচ্ছে। নদীর পানি দূষিত হওয়ার ফলে মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে এবং নদীকেন্দ্রিক জীবিকা নির্বাহকারী হাজারো মানুষের জীবনও সংকটে পড়েছে।

মোহাম্মদ হোসেন বলেন, “নদীকে হত্যা করে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। শীতলক্ষ্যা শুধু একটি নদী নয়, এটি এ অঞ্চলের মানুষের জীবন, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে জড়িয়ে আছে। আমরা চাই প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।”

আক্তার হাবিব বলেন, “বিশ্ব পরিবেশ দিবস বছরে একদিন আসে, কিন্তু পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের প্রতিদিনের। যদি আমরা এখনই নদী রক্ষায় সোচ্চার না হই, তাহলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। তাদের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ রেখে যাওয়ার দায়িত্ব আমাদেরই।”

আব্দুল্লাহ আল মামুন বলেন, “নদী দূষণ ও দখলের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। নদী রক্ষার আন্দোলনকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।”

প্রতিবাদ সভায় উপস্থিত মাঝি-মাল্লারা জানান, নদীর নাব্যতা কমে যাওয়া এবং দূষণের কারণে তাদের জীবন-জীবিকা আগের মতো নেই। তারা নদীকে রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

সভা থেকে বক্তারা শীতলক্ষ্যা নদীকে দূষণমুক্ত, দখলমুক্ত ও জীবন্ত নদী হিসেবে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান। একই সঙ্গে তারা নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিবাদ সভা শেষে অংশগ্রহণকারীরা শীতলক্ষ্যা নদীর তীরে দাঁড়িয়ে নদী রক্ষার শপথ নেন। তাদের কণ্ঠে উচ্চারিত হয়: “আমার নদী আমার মা, দূষণ হতে দেবো না। আমার নদী আমার মা, দখল হতে দেবো না। নদী বাঁচলে দেশ বাঁচবে, নদী বাঁচলে ভবিষ্যৎ বাঁচবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা