• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
Headline
এসপির নেতৃত্বে নরসিংহপুরে মাদক স্পটে অভিযান, ৪২ মাদকসেবী গ্রেফতার স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান

ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ উজ্জ্বল ফরাজীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক / ১৪১ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

আসন্ন ছেংগারচর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক মোঃ উজ্জ্বল ফরাজী ৬নং ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে মতবিনিময় করছেন।

রবিবার (৩১ মে) পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ ভোটার, জনসাধারণের সঙ্গে কৌশল বিনিময় করেন তিনি।

এসময় জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, সকলের সমর্থন, দোয়া ও মতামত পেলে ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হবেন। বিগত সময়ের ন্যায় সাধারণ মানুষের পাশে থাকবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি পুরো পৌরসভাকে সুপরিকল্পিতভাবে ঢেলে সাজাবেন বলে অঙ্গীকার করেন। এ ছাড়া প্রত্যেকটি সেক্টরে অনলাইন সিস্টেম সচল করা, রাস্তা যানজটমুক্ত, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মশা নিধন, ড্রেনেজ ব্যবস্থা সচল করা এবং নতুন নতুন পয়েন্টে ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা, শিক্ষাব্যবস্থা উন্নয়ন করা, রাস্তা-ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করা, গুরুত্বপূর্ণ জায়গায় খেলার নতুন মাঠ তৈরি করা, বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা, স্মার্ট পৌরসভা হিসাবে গড়ে তোলার জন্য যা যা করণীয় তাই বাস্তবায়ন করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা