• সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
Headline
ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: ডিসি জাহিদুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির প্রবাসী পল্লী আবাসন প্রকল্পের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও প্রতারণার অভিযোগ ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীবন আমেরিকার সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা: নিউইয়র্ক বইমেলায় রেহমান সোবহান নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু করলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা মানুষ যখন খেলাধুলার মধ্যে থাকে তখন বিপথে যাওয়ার সুযোগ থাকেনা – এমপি আজাদ ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

আমেরিকার সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা: নিউইয়র্ক বইমেলায় রেহমান সোবহান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৩৭ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

“গত ৩৫ বছরে বাংলাদেশিরা আমেরিকায় একটি দৃশ্যমান জাতিগোষ্ঠী হিসেবে পরিচিতি লাভ করেছে; আগামী ৩৫ বছরে বাঙালিরা এ দেশের সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হয়ে উঠবে”— ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান।

গত শুক্রবার ২২ মে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে চার দিনব্যাপী এ মেলার উদ্বোধন হয়। এবারের প্রতিপাদ্য ‘যত বই তত প্রাণ’। মেলা চলবে সোমবার ২৫ মে পর্যন্ত।

প্রধান অতিথির বক্তব্যে রেহমান সোবহান সঠিক ইতিহাসচর্চার ওপর গুরুত্ব দিয়ে বিতর্কিত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান জানান। অনুষ্ঠানে তাঁকে ‘মুক্তধারা সুকৃতজ্ঞ সম্মাননা’ ও ‘আজীবন সম্মাননা’ দেওয়া হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। তিনি বাংলা বইকে বিশ্বদরবারে পৌঁছে দিতে আন্তর্জাতিক অনুবাদ উদ্যোগের ওপর জোর দেন। বিশেষ আলোচনায় অধ্যাপক রওনক জাহান নতুন প্রজন্মের একটি অংশের ধর্মভিত্তিক রাজনীতির প্রতি ঝোঁক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য দেন। বইমেলার আহ্বায়ক ড. নজরুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানান। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও বিশ্বজিৎ সাহাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। ১৯৯২ সালে তাঁর উদ্যোগেই নিউইয়র্কে বাংলা বইমেলার যাত্রা শুরু হয়।

উদ্বোধনী আয়োজনে ছিল ঢুলির বাদ্য, সমবেত সংগীত, মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে মহাশ্বেতা দেবী, তপন রায়চৌধুরী ও শামসুদ্দীন আবুল কালামের প্রতি শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ, পাঠ, সংগীত ও নৃত্য। নৃত্যাঞ্জলি একাডেমির পরিবেশনায় “আলোকের এই ঝরনা ধারায়”, “হৃদয় আমার নাচেরে” ও “বাগিচায় বুলবুলি তুই” মঞ্চস্থ হয়।

মেলায় বাংলাদেশ ও কলকাতার শীর্ষ প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে মুক্তধারা ফাউন্ডেশন, ইউপিএল, প্রথমা, আহমেদ পাবলিশার্স, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, বিডিনিউজ, অঙ্কুর, অন্বয়, কথাপ্রকাশ, কবি প্রকাশনী, নালন্দা, বাতিঘর, গ্রন্থকুঠির ও জলধি।

অনন্যা প্রকাশনীর প্রকাশক মনিরুল হক বলেন, “এ মেলা এখন শুধু বই বিক্রির আয়োজন নয়; এটি প্রবাসী বাঙালির সাংস্কৃতিক পরিচয় ও আত্মিক সংযোগের কেন্দ্র।”

চার দিনের মেলায় থাকছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, শিশু-কিশোর অনুষ্ঠান, লেখক-পাঠক আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে ফরিদুর রেজা সাগর, দীপেন ভট্টাচার্য, তৌফিক ইমরোজ খালিদী, সুবোধ সরকার, সাদাত হোসাইন, মোস্তফা সারওয়ার, শামস আল মমীন, রোকেয়া হায়দার, হাকিকুল ইসলাম খোকনসহ বিশিষ্ট লেখক-সাংবাদিক-শিল্পীরা অংশ নিচ্ছেন।

নতুন প্রজন্মকে যুক্ত করতে ২৫ মে অনুষ্ঠিত হবে বিশেষ আলোচনা ‘সৃজনশীলতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’। এতে অংশ নেবেন দানিয়াল দর্পণ সামিও, প্রজ্ঞাত্তম সাহা প্রজ্ঞা, মীম দে শ্রাবনী, ফারজিন কবীর কাব্য, অদ্রিতা দে ও ধীরাজ সাহা। সঞ্চালনায় থাকবেন রাব্বানী ভূঁইয়া।

আয়োজকদের মতে, মার্কিন সমাজে বেড়ে ওঠা নতুন প্রজন্মের অংশগ্রহণ দুই জেনারেশনের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করবে।

মেলার প্রথম দিনেই নিউইয়র্কের লেখক আবুল বাশার জানান, তাঁর ১৩টি বই এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে। আয়োজনে নিরুপমা সাহা, সীমা সুস্মিতা, সদস্য সচিব ড. ওবায়দুল্লাহ মামুন ও নুরুল বাতেনের তৎপরতা ছিল লক্ষণীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা