• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Headline
ঈদুল আজহা উপলক্ষে গজরা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন শাহ আলম লস্কর জহিরাবাদ‌ ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন বাণিজ্য সচিব হলেন মো. আতাউর রহমান খান ডিসি জাহিদের উদ্যোগে উৎসবে নতুন সংস্কৃতি: ‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’ নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির আসন্ন ঈদুল আজহায় কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সর্বাত্মক প্রস্তুতি: ডিসি রায়হান কবির ঈদুল আযহা উপলক্ষে সুলতানাবাদ ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মামুন ছেংগারচর পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী উজ্জ্বল ফরাজী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কাউন্সিলর পদপ্রার্থী মফিজুল ইসলাম জমাদারের শুভেচ্ছা পশ্চিম ফতেপুর ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস আলী

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩৪ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে ক্রীড়া, সংস্কৃতি, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেল ৪টায় নারায়ণগঞ্জের চাষাঢ়া আদর্শ বালক/বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা বেগম, ৩৪ নং ডি এন রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবাশিস রায় এবং ৪২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌসুমী দেবনাথ।

অনুষ্ঠানে ৩৬ নং গলাচিপা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১০টি পুরস্কার অর্জন করে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ জলিল উদ্দিন, বিপ্লব চন্দ্র দাস, তানজিম হাসান, মোল্লা রনি আহমেদ, শংকর সাহা ও মুজাম্মেল হোসেন লিটনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষার্থী এবং অভিবাবকবৃন্দ ।

শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বাড়াতে সহায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা