• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার কাজ করবে এনডিএ: গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এসপির নেতৃত্বে নরসিংহপুরে মাদক স্পটে অভিযান, ৪২ মাদকসেবী গ্রেফতার স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির 

সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের অর্থায়নে ৬০০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন প্রদান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৯৭ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের অর্থায়নে ৬০০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন প্রদান

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিতকরণে মানবিক সহায়তার অংশ হিসেবে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নিজ অর্থায়নে ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

ভ্যাকসিন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল্লাহ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত।

উপস্থিত কর্মকর্তারা জানান, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। সময়মতো ভ্যাকসিন পাওয়ায় উপজেলার দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী উপকৃত হবে।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ এমপি আজহারুল ইসলাম মান্নানের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা