• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
Headline
জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান টঙ্গীবাড়ী উপজেলা কমিটির সভাপতি হানিফ ও সাধারণ সম্পাদক রাকিব নির্বাচিত ঐতিহাসিক কদম রসুল দরগাহ পরিদর্শন ও জুমার নামাজ আদায় করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ফলজ গাছ রোপণ করলেন ডিসি মো:রায়হান কবির মোহনপুর ইউনিয়নের উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে জনগনের সহযোগিতা চাইলেন জিয়াউদ্দিন আমেরিকায় গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন সানজিদা আক্তার তুলি সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন:বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র অসহায় পরিবার পেল মানবিক সহায়তা নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পারস্পরিক সহযোগিতায় দেশের শিল্পখাতকে টেকসই করতে হবে: বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন

কলাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক / ৩৮ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

 

মতলব উত্তর উপজেলার আসন্ন কলাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন স্থানীয় সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মজিবুর রহমান।

সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, শিক্ষার প্রসার ও মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী বলে জানান। স্থানীয়ভাবে বিএনপির সঙ্গে সম্পৃক্ত মজিবুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি যুবসমাজের কল্যাণে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। এছাড়াও পারিবারিক বিরোধ নিষ্পত্তি এবং সামাজিক নানা সমস্যার সমাধানে ভূমিকা রাখায় সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি।

কলাকান্দা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে ইতোমধ্যে এলাকায় তার ব্যাপক পরিচিতি তৈরি হয়েছে। অনেকেই তাকে একজন সৎ, ন্যায়পরায়ণ ও দানশীল ব্যক্তি হিসেবে মূল্যায়ন করছেন।

স্থানীয়দের মতে, দলমত নির্বিশেষে একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে মজিবুর রহমানকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা। তার নেতৃত্বে কলাকান্দা ইউনিয়ন আরও উন্নত, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হবে—এমন প্রত্যাশা এলাকাবাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা