• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Headline
পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন ভূমি সেবায় দালাল ও হয়রানি মুক্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করছেন রিনাত ফৌজিয়া

নারায়ণগঞ্জে টিআরসি নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে নিয়োগ সম্পন্ন করা হবে — এসপি মো. হাবিবুর রহমান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৪০ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

“সেবার ব্রতে চাকরি” — এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬ এর নারায়ণগঞ্জ জেলার মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

গত ১৯ নভেম্বর ২০২৬ খ্রি. সকাল ৮টা থেকে শুরু হওয়া শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা আজ ২১ নভেম্বর ২০২৬ খ্রি. দুপুর ১২টায় শেষ হয়।

নিয়োগের প্রথম দিনে নারায়ণগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার প্রতিনিধি ড. মাসুরা বেগম, এআইজি (এমটি অ্যান্ড ওয়ার্কশপ) ও নিয়োগ বোর্ডের সদস্য শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), গাজীপুর; মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মানিকগঞ্জ; ডা. শহিদুল ইসলাম খান, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, নারায়ণগঞ্জ এবং ডা. জাহানারা আক্তার, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, নারায়ণগঞ্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চাকরি প্রত্যাশীদের শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

গত ২০ নভেম্বর ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট (PET)-এর ২০০ মিটার দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। আজ ২১ নভেম্বর PET-এর ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ সময় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, “কনস্টেবল পদে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হবে। কেউ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বললে, বুঝবেন সে প্রতারক। কোনো দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে পড়বেন না।”

তিনি আরও বলেন, পুলিশ বাহিনীতে পেশাদারিত্ব, সততা ও জনকল্যাণের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। ঝুঁকি, অনিশ্চয়তা ও নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হয়। যারা এবার উত্তীর্ণ হতে পারেননি, তাদের হতাশ না হয়ে আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং সকলের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

বাছাই প্রক্রিয়ায় মোট ২২২ জন প্রার্থীর মধ্যে শারীরিক যোগ্যতা সম্পন্ন প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ১৭৬ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম শেষে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা