• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Headline
পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন ভূমি সেবায় দালাল ও হয়রানি মুক্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করছেন রিনাত ফৌজিয়া

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত ও ইইউর রাষ্ট্রদূতদের পৃথক বৈঠক

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত পাঁচ প্রভাবশালী কূটনীতিকের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। বৈঠকে অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকগুলো সকাল থেকে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হয়। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলোচনার বিস্তারিত বিবরণ এখনো প্রকাশ করা হয়নি।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। একই সঙ্গে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে।

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেন, তাদের বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উপায় এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক শেষে সাংবাদিকদের জানান, তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি হিসেবে খলিলুর রহমানকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন। জাতিসংঘের সংস্কার এবং সভাপতি হিসেবে তার ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, জাতিসংঘ একটি গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় সংস্থা হওয়ায় এর সংস্কার নিয়ে আলোচনা সবার জন্যই গুরুত্বপূর্ণ। খলিলুর রহমানের জাতিসংঘে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা হয়েছে। বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল বলে তিনি উল্লেখ করেন।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ও চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠকের বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

তবে কূটনৈতিক মহলের ধারণা, এসব বৈঠক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশেষ করে গার্মেন্টস শিল্পে অস্থিরতা, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ এর আহুত কর্মসূচী নিয়ে সার্বিক আলোচনা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা