• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Headline
পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন ভূমি সেবায় দালাল ও হয়রানি মুক্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করছেন রিনাত ফৌজিয়া

পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার বিকল্প নেই: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪১ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে চট্টগ্রামে ৬০০ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের অংশগ্রহণে সচেতনতামূলক আয়োজন।

সুস্থ ও নিরাপদ জীবনযাপনের জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে বিভিন্ন সংক্রামক রোগের বিস্তার রোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীকেও সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

বুধবার (১৮ নভেম্বর) নগরীর হাতেখড়ি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশন (WSUP) এবং হাতেখড়ি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে প্রায় ৬০০ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশগ্রহণ করেন। এবারের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’।

প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, করোনাকালে আমরা নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করেছি। কিন্তু সময়ের সঙ্গে অনেকেই সেই অভ্যাস থেকে দূরে সরে গেছি। অথচ হাতের মাধ্যমে বিভিন্ন জীবাণু শরীরে প্রবেশ করে নানা ধরনের সংক্রামক রোগ সৃষ্টি করতে পারে। তাই খাবার গ্রহণের আগে ও পরে, টয়লেট ব্যবহারের পর এবং দৈনন্দিন প্রয়োজনীয় প্রতিটি ক্ষেত্রে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যবিধি মেনে চলার শিক্ষা দিতে হবে, যাতে তারা সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

তিনি বলেন, পবিত্রতা ও পরিচ্ছন্নতা আমাদের ধর্মীয় ও সামাজিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। শুধু ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করলেই হবে না, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক ও আশপাশের পরিবেশও পরিচ্ছন্ন রাখতে হবে। নগরীর যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং ফুটপাত দখল করে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারে, কিন্তু উচ্ছেদের পর পরিবেশ ও নাগরিক অধিকার রক্ষায় নগরবাসীর সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রশাসক বলেন, তোমরা নিজেরা পরিচ্ছন্ন থাকবে এবং পরিবার-পরিজন ও প্রতিবেশীদেরও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করবে। কোথাও ফুটপাত দখল করে মানুষের চলাচলে বাধা সৃষ্টি করতে দেখলে প্রতিবাদ করবে। নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। একটি সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তোলা শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।

চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, নগরীকে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। সড়ক উন্নয়ন, সৌন্দর্যবর্ধন, সাইকেল ট্র্যাক নির্মাণসহ নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তবে একটি পরিকল্পিত ও আধুনিক নগর গড়ে তুলতে নগরীর সব সেবা প্রদানকারী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। এ জন্য নগর সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়টিও তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তন ও কার্বন নিঃসরণ বর্তমানে নগরজীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় নগরজুড়ে বৃক্ষরোপণ ও সবুজায়ন বাড়াতে হবে। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে প্রত্যেকের নামে একটি করে গাছ রোপণ ও পরিচর্যার কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীরা নিজেদের গাছের দায়িত্ব নিয়ে সেটিকে বড় করে তুলবে। এর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা ও পরিবেশ রক্ষার দায়িত্ববোধ তৈরি হবে।

নাগরিক সেবার আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, নগরবাসীর সমস্যা ও অভিযোগ দ্রুত জানার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অ্যাপভিত্তিক সেবা চালু করা হয়েছে। এ অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ময়লা-আবর্জনা, সড়কবাতি ও অন্যান্য নাগরিক সমস্যা সম্পর্কে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। নাগরিক সেবা আরও সহজ ও গতিশীল করতে নগরবাসীকে এ অ্যাপ ব্যবহারের আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা