• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নাসিকের সীমানা সম্প্রসারণে ফের গণবিজ্ঞপ্তি

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩৯ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণের উদ্যোগে ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ এলাকা অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়ে আবারও গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। এবার দুই ইউনিয়নের সব মৌজা ও দাগের আওতাধীন এলাকা সিটি করপোরেশনে যুক্ত করার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের পরামর্শ ও আপত্তি আহ্বান করা হয়েছে। এ জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ কর্মকর্তা মো. রায়হান কবির স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ এবং সংকোচন) বিধিমালা, ২০১৩-এর ৫ নম্বর বিধি অনুযায়ী নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ এলাকা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কোনো পরামর্শ বা আপত্তি থাকলে আগামী ৩০ দিনের মধ্যে জেলা প্রশাসক বরাবর লিখিতভাবে জমা দিতে হবে। আপত্তির বিষয়ে শুনানিও গ্রহণ করা হবে।

এর আগে সীমানা সম্প্রসারণের প্রস্তাব নিয়ে জেলা প্রশাসনের কাছে আবারও পূর্ণাঙ্গ প্রতিবেদন চেয়েছিল স্থানীয় সরকার বিভাগ। জেলা প্রশাসনের চূড়ান্ত প্রতিবেদনে ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ এলাকা সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির সুপারিশ করা হলেও প্রস্তাবিত গণবিজ্ঞপ্তিতে দুই ইউনিয়নের সব ওয়ার্ড অন্তর্ভুক্ত না থাকায় আপত্তি জানায় স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখার উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ফতুল্লা ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আংশিক এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ এলাকা গণবিজ্ঞপ্তির আওতায় আনার প্রস্তাব ছিল। অন্যদিকে এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ এবং ৯ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকা অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

স্থানীয় সরকার বিভাগের মতে, দুই ইউনিয়নের সব ওয়ার্ড গণবিজ্ঞপ্তির আওতায় না আসায় ২০১৩ সালের সীমানা পরিবর্তন বিধিমালার ৫ নম্বর বিধি যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এ কারণে বিধি অনুসরণ করে নতুন করে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠাতে জেলা প্রশাসককে অনুরোধ করা হয়।

এরই ধারাবাহিকতায় সংশোধিত প্রক্রিয়ায় এবার ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ এলাকা সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির প্রস্তাব দিয়ে নতুন গণবিজ্ঞপ্তি জারি করা হলো। তবে আপত্তি ও পরামর্শ গ্রহণসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর সীমানা সম্প্রসারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা