• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড়

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের নবীগঞ্জ গুদারাঘাট সংলগ্ন খেয়াঘাটে সম্প্রতি চালু হয়েছে ছোট্ট কিন্তু সুস্বাদু খাবারের এক ঠিকানা – ‘সাবিহা সাথী কিচেন’। চালু হওয়ার পর থেকেই গরুর মাংস, হাঁসের মাংস আর চাপটি খাওয়ার ধুম পড়েছে। একেবারে ঘরোয়া পরিবেশে রান্না করা এই খাবারের স্বাদে মুগ্ধ হয়ে যে একবার খেয়েছেন, তিনি আবার ফিরে আসছেন।

রেস্টুরেন্টটির প্রোপাইটার সাথী সরদার। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে, পরিষ্কার-পরিচ্ছন্নভাবে প্রতিদিনের খাবার রান্না করা হয় এখানে প্রতিদিন। গরুর মাংসের ঝোল, হাঁসের মাংস ভুনা আর গরম গরম চাপটির সঙ্গে খাবার পরিবেশন করা হয়। দামও নাগালের মধ্যে থাকায় খেয়াঘাটের যাত্রী, স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ সব শ্রেণির মানুষের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে দোকানটি।

খাবার খেয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন স্থানীয়রা।

খাবার খেয়ে শফিকুল ইসলাম আরজ বলেন, “এখানকার খাবারের স্বাদ একেবারে বাড়ির খাবারের মতো। গরুর মাংস আর চাপটি খেয়ে মনে হলো ঘরে বসে খাচ্ছি। এখন নবীগঞ্জ আসলেই এখানে না খেয়ে যাই না।”

খাবার খেয়ে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “হাঁসের মাংসটা অসাধারণ। অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এখানকার মতো স্বাদ কোথাও পাইনি। দামও সাধ্যের মধ্যে। এমন ঘরোয়া রান্না সত্যিই প্রশংসার দাবিদার।”

খাবার খেয়ে সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি বলেন, “আমি অনেক জায়গায় খাবার খেয়েছি, কিন্তু সাবিহা সাথী কিচেনের রান্নায় মায়ের হাতের রান্নার স্বাদ পেয়েছি। বিশেষ করে হাঁসের মাংস আর চাপটির স্বাদটা সত্যিই ভোলার মতো নয়। একজন নারী উদ্যোক্তা হিসেবে সাথী আপার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।”

খাবার খেয়ে সাংবাদিক জসীমউদ্দীন বলেন, “নারায়ণগঞ্জে অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু সাবিহা সাথী কিচেনের খাবারে আলাদা একটা আন্তরিকতা আছে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ আর সুস্বাদু খাবারই এই দোকানকে আলাদা করেছে। যারা একবার খাবেন, তারা আবার আসতে বাধ্য হবেন।”

প্রোপাইটার সাথী সরদার বলেন, “আমি চেষ্টা করি নিজের ঘরের মতো করে রান্না করতে। বাজারের সেরা মসলা আর টাটকা মাংস দিয়ে রান্না করি। ক্রেতারা যাতে তৃপ্তি নিয়ে খেতে পারেন, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। সবার দোয়া আর ভালোবাসা পেলে এই ছোট দোকানটাকেই আরও বড় করতে চাই।”

স্থানীয়রা জানান, খেয়াঘাট এলাকায় এতদিন ভালো মানের ঘরোয়া খাবারের অভাব ছিল। সাবিহা সাথী কিচেন চালু হওয়ার পর সেই অভাব পূরণ হয়েছে। দুপুর ও রাতে খাবার খেতে এখানে ভিড় লেগে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা