• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Headline
পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন ভূমি সেবায় দালাল ও হয়রানি মুক্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করছেন রিনাত ফৌজিয়া

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারের চারজনের ইসলাম ধর্ম গ্রহণ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৭ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হিন্দুধর্ম ত্যাগ করে একই পরিবারের চার সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামা সম্পাদনের মাধ্যমে তাঁরা ধর্মান্তরিত হয়েছেন বলে জানিয়েছেন।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকার বাসিন্দা চন্দ্র শেখর সাহা, তাঁর স্ত্রী মায়া রানী সাহা এবং দুই ছেলে প্রশান্ত চন্দ্র সাহা ও শুভ চন্দ্র সাহা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরের পর তাঁদের নাম রাখা হয়েছে যথাক্রমে মো. আব্দুর রহমান, মরিয়ম বেগম, মো. শাফায়াত আহমেদ ও সাখাওয়াত আহমেদ।

আব্দুর রহমান জানান, প্রথমে তাঁর ছোট ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিষয়টি জানার পর পরিবারের মধ্যে মতবিরোধ দেখা দিলেও পরে তাঁর স্ত্রী, তিনি নিজে ও বড় ছেলে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, ধর্মান্তরের পর স্থানীয় বাসিন্দারা তাঁদের সহযোগিতা করছেন। এলাকাবাসী তাঁকে একটি অটোরিকশা কিনে দিয়েছেন। বর্তমানে অটোরিকশা চালিয়ে পরিবার নিয়ে সুখে-শান্তিতে বসবাস করছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন জানান, পরিবারটির জীবিকা নির্বাহের জন্য এলাকাবাসী মিলে অটোরিকশা কিনে দিয়েছেন। পাশাপাশি তাঁদের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা